চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে হেলেনা বেগম(৩৭) নামের চার সন্তানের এক জননীর মৃত্যু হয়েছে ।আজ সোমবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা সদরের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। সে ওই এলাকার মোঃ শাহজাহান খানের স্ত্রী। তার দুই ছেলে ও দুইটি মেয়ে রয়েছে। হাসপাতাল ও পরিবার সূত্র জানায়, নিহতের নিজ বাড়ির ছাদে ভেজা কাপড় বাতাসে পাশে থাকা বৈদ্যুতিক তারে উপর পড়ে যায়। ওই কাপড় গ্যাস পাইপ দিয়ে আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত। তার ডাক চিৎকার শুনে ভবনের লোকজন ছুটে আসে ও তাকে উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডাঃ মেহেদি হাসান জানান, হাসপাতালে পৌছার পূর্বেই তিনি মৃত্যুবরণ করেছেন।
পরিবারের লোকজনকে জানান, বিদ্যুপৃষ্ঠের আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি তিনি ফ্লোরে পড়ে আছেন। আমড়া দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এদিকে নিহতের স্বামী মোঃ শাহজাহান খান ওই সময়ে বাসায় ছিলেন না। তিনি উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা বাজারের মুদি ব্যবসায়ী। সকালে তিনি ব্যাবসা প্রতিষ্ঠানে চলে গিয়েছেন। তাদের মূল বাড়ি ৫নং উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে। কলাদী এলাকায় দুই তলা বাড়ি করে চার ভাই বসবাস করতেন।
মতলব দক্ষিণ থানার অসিার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যু সংক্রান্ত বিষয়ে কোন অভিযোগ নেই। জেলাপ্রশাসক বরাবরে আবেদন করেছেন। সিদ্ধান্ত পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।