সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৫:২৮ পিএম
সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: FNS

নীলফামারীর সৈয়দপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। “করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণী করা হয়। সৈয়দপুর উপজেলা সমবায় কর্মকর্তা মাহফুজার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার, সৈয়দপুর উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির শফিকুল ইসলাম, সেক্রেটারি মাযহারুল ইসলাম, সৈয়দপুর শহর জামায়াতে ইসলামীর আমির শরফুদ্দিন খান, সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক শওকত হায়াত শাহ, এবং সৈয়দপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ। পরে সফল সমবায় সমিতিগুলোর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

সমবায়ের গুরুত্ব, সম্ভাবনা এবং জাতীয় অর্থনীতিতে এর অবদান তুলে ধরে প্রধান অতিথি বলেন, “সমবায় এমন একটি সম্মিলিত উদ্যোগ, যেখানে পারস্পরিক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে সদস্যরা নিজেদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে কাজ করেন। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতেও সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করা এবং দেশের উন্নয়নে সমবায়ভিত্তিক উদ্যোগের প্রসার ঘটানোর ওপর বিশেষ জোর দেন এর আগে দিবসটি উপলক্ষ্যে সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। এরপর উপজেলা প্রশাসন, সমবায় অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন নিবন্ধিত সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে র‌্যালি বের করা হয়।