মুলাদীতে

চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে মনিরুজ্জামানকে চান নেতাকর্মীরা

এফএনএস (মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল) :
| আপডেট: ৭ নভেম্বর, ২০২৬, ০৭:২৮ পিএম | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৭:১৫ পিএম
চেয়ারম্যান পদে বিএনপির প্রার্থী হিসেবে মনিরুজ্জামানকে চান নেতাকর্মীরা
ছবি: FNS

 মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ এবং ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার নিয়ে গণসংযোগ করেছেন বরিশালের মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মনির। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুলাদী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী তিনি।

আজ শনিবার বিকেল চার্টার দিকে ইউনিয়নের কাজিরহাট বাজারে স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ ও মতবিনিময় করেন অধ্যাপক মনিরুজ্জামান। এ সময় তিনি ব্যবসায়ী ও স্থানীয় মানুষের কাছে নিজের পরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মনিরুজ্জামান মনির বলেন, মুলাদী সদর ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করে শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। নির্বাচিত হলে ইউনিয়নবাসীকে উন্নত নাগরিক সেবা দেওয়া, শিক্ষার মান বাড়ানো এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করার উদ্যোগ নেবেন।

তিনি আরও বলেন, ইউনিয়নের রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন, প্রকৃত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নারী ও শিশুদের নিরাপত্তা, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং অসহায় মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি বহুমুখী কর্মসংস্থান সৃষ্টি ও হাটবাজারের উন্নয়নেও উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

স্থানীয় মানুষের প্রত্যাশা ও সমস্যা শুনে সেগুলো সমাধানে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন এই বিএনপি নেতা।

উপস্থিত নেতাকর্মীরা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়নে বিএনপি প্রার্থী হিসেবে অধ্যাপক মনিরুজ্জামানকে সমর্থন দিলে তিনি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারবেন। বরিশাল-৩ মুলাদী বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট জয়নুল আবেদীনের আস্থাভাজন উপজেলা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক অধ্যাপক মনিরুজ্জামান মুলাদী সদর ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হলে ব্যাপক উন্নয়ন সম্ভব হবে।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুর রহমান হান্নান সরদার, সানাউল্লাহ রনী সিকদার, নুরুল আমিন রাড়ী, মো. ইউসুফ খান, মো. রেজাউল সরদার, চুন্নু মোল্লা, মো. দুলাল প্যাদা, মোবারক হাওলাদার, মোশারফ হাওলাদার, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি আলামিন হাওলাদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন সরদার, উপজেলা তাতী সাংগঠনিক সম্পাদক আরেফিন সিদ্দিক, ইউনিয়ন তাতী দল সভাপতি সিদ্দিকুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক জুয়েল ব্যাপারী, বিএনপি নেতা নিজাম সরদার, রত্তন আলী খান, ছাত্রদল নেতা মিনহাজুল ইসলাম লুৎফি, উপজেলা নবীন দল সাধারণ সম্পাদক আবু হাসান খানসহ ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা।

আপনার জেলার সংবাদ পড়তে