প্রশাসন নিরবতা

নিকলীতে ভ্যাকু দিয়ে জমি থেকে টপসয়েল মাটি কাটার মহোৎসব

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৭ নভেম্বর, ২০২৬, ০৬:৩৬ পিএম
নিকলীতে ভ্যাকু দিয়ে জমি থেকে টপসয়েল মাটি কাটার মহোৎসব
ছবি: FNS

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের কুর্শা হাওরে বিভিন্ন কৃষকের কৃষি জমি থেকে টপসয়েল মাটির মহোৎসব উঠেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। গৎ ১০ দীন ধরে ৩-৪ টি ভেকুর মাধ্যমে  ট্রাক দিয়ে মাটি নিয়ে যাওয়া হলেও নিকলী উপজেলা প্রশাসন নিরবতার কারণে এলাকার মধ্যে ধুম্রজালের সৃষ্টি হয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিকলী উপজেলা প্রশাসন এখান থেকে একটি কোনো মাশুহাড়া পাচ্ছে নাকি ভয়ে ইট ভাটার মালিকদেরকে কিছু বলতে গিয়ে ভয় পাচ্ছে? এই নিয়ে এলাকায় জনশ্রুতি উঠেছে। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন কৃষক সংবাদকর্মীদেরকে জানান, ইটখলার মালিকরা বিভিন্ন কৃষকদেরকে প্রলোভন দেখিয়ে অল্প টাকায় কৃষি জমি থেকে মাটি নিয়ে যাওয়ার ফলে পাশ্ববর্তী কৃষিজমি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকের অভিযোগ। এছাড়া কুর্শা হাওরের সরকারি রাস্তা যেমন নষ্ট হয়ে যাচ্ছে তেমনিভাবে নিকলী টু কুর্শা রাস্তার আশে পার্শ্বের ধুলার কারণে বিভিন্ন যানবাহনরত লোকজনের হাঁচি-কাশি সহ কঠিন রোগের আক্রান্ত হচ্ছে বলে তারা সংবাদকর্মীদের জানিয়েছেন। এছাড়া সরকার ঘোষিত যেখানে পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে গৎ কয়েকবছর আগে এসব ইটখলা ভেঙ্গে দিয়েছিল সেইসব ইটখলা কয়েকদিন পর রহস্যজনক ভাবে আবারও তারা চিমনি গড়ে তুলেছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এছাড়া নিকলী সদরের আশে পাশের কয়েকটি গ্রাম এসব ইটখলার ধোয়ার কারণে বিভিন্ন গাছে ফল আসছে না কয়েক যুগ ধরে। এই ব্যাপারে নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা গণমাধ্যম কর্মীদের বলেন, আইনগতভাবে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন। 

আপনার জেলার সংবাদ পড়তে