কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় বিপ্লব ও সহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পালন হয়েছে। উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পালিত এ কর্মসূচি।
এ উপলক্ষ্যে নানা কর্মসূচীর মধ্যে বেলা ১১টা ৩০ মিনিটে ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আকর্ষণীয় প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন ফুলবাড়ী ইউএনও জাহিদ হাসান। ফুটবল ম্যাচে তীব্র ৩০ মিনিটের লড়াইয়ে আবেদীয়া দাখিল মাদ্রাসা ফুটবল দলকে ০-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় ফুটবল দল। খেলার পরিচালক ছিলেন ফুলবাড়ীর সিনিয়র ফুটবল খোলোয়াড় আলতাফ হোসেন।
এর আগে জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠের এক পাশে অনুষ্ঠিত হয় আলোচনা, পুরুষ্কার বিতরণ ও দেশের গানের আসর। এতে বক্তব্য রাখেন ফুলবাড়ী ইউএনও জাহিদ হাসান, ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা বিএনপির আহবায়ক সামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহবায়ক লোকমান হোসেন সরকার, সদস্যি সচিব আব্দুল মান্নান মুকুল, প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, শিক্ষকনেতা মোস্তফাসহ আরও অনেকে।