যথাযথ উৎসাহ, উদ্দীপনা ও মর্যাদার মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ২০২৬ উদ্যাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আটোয়ারী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন , বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের অংশগ্রহণে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। ৭ নভেম্বর ঐতিহাসিক এই দিনটির তাৎপর্য তুলে ধরে সকালে সরকারি আধাসরকারি সাহিত্য শাসিত সহ দলীয় কার্যালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে শিশুদের জন্য জাতীয় ও সংহতি দিবস ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা সহ মুক্তি যোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষায় সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার ওপর বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক। এছাড়াও জাতির শান্তি সমৃদ্ধি অগ্রগতি কামনা করে উপজেলার সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত করা হয়। সর্বশেষ বিকেলে আটোয়ারী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এসব কর্মসূচিতে অটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়ের সভাপতিত্বে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রহমান আবদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ফারুক হোসেন,
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক মোঃ পশিম উদ্দিন, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক, মুক্তিযোদ্ধা বৃন্দগন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবি রাজা।