নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাবস্থাপনা কমিটির সভা

এফএনএস (মোঃ আবদুস সাত্তার; নাচোল, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ৪ নভেম্বর, ২০২৬, ০৬:৩১ পিএম
নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাবস্থাপনা কমিটির সভা

 চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যাবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মানোন্নয়ন, বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিতকরণ এবং হাসপাতালের সার্বিক কাযক্রম আরও গতিশীল করার লক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনায় গুরুত্বারোপ করা হয়।সভায় সভাপতিত্ব করেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় সাংসদ ড. মু. মিজানুর রহমান। কমিটির সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা দাস এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারহানা নবি।কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এইচ এম মজিদুল হক ও নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, উপজেলা জামায়াতের আমির মো. ইয়াকুব আলী এবং নাচোল পৌর জামায়াতের আমির মো. মনিরুল ইসলাম ও পৌর নায়েবে আমী ডা. রফিকুল ইসলাম। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মী অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে