অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

পদ্মা নদী থেকে মাটি কাটার ড্রেজার ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) :
| আপডেট: ১ নভেম্বর, ২০২৬, ০২:৪১ পিএম | প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ০২:৪১ পিএম
পদ্মা নদী থেকে মাটি কাটার ড্রেজার ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজংয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, যুবকরা এদেশের মূল্যবান সম্পদ। যুবকরা তাদের মেধা ও পরিশ্রম কাজে লাগিয়ে এদেশকে উন্নতির দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে।  তাই এ যুব সমাজ যাতে কোন ভাবে নষ্ট না হয় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোন যুবক যেন মাদকাসক্ত না হয়ে পরে সে দিকে অভিভাবকসহ এলাকার সকলের সঠিক নজরদারি রাখতে হবে। যাদের ঘরে মাদকাসক্ত সন্তান রয়েছে তারা যদি কোন কথা না শুনে মাদকের ভয়াবহ ছোবল থেকে ফিরে না আসে তাহলে আপনরা সেই মাদকাসক্ত সন্তানকে আইনের হাতে তুলে দিবেন। এছাড়াও আমি এর আগে একটি অনুষ্ঠানে বলেছিলাম পদ্মা নদীর লৌহজং অংশ থেকে যদি কোন মাটি কাটার ড্রেজার ধরিয়ে দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আমি আজও ঘোষণা করলম পদ্মা নদীর লৌহজং অংশ থেকে যদি কোন মাটি কাটার ড্রেজার কেউ ধরিয়ে দিতে পারেন তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। 

এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ ও ওমর ফারুক অবাক, লৌহজং থানা অফিসার ইনচার্জ মো. বোরহান উল ইসলাম,  লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুুক্তার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইউসুফ ভূইয়া, লৌহজং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রোকেয়া আক্তার, সদস্য বৃষ্টি আক্তার প্রমূখ।

দিবসটি উপলক্ষে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের সার্বিক উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে। 

অনুষ্ঠানে যুবকদের মাঝে যুবঋণের চেক বিতরণেরও কর্মসূচির মধ্যে লৌহজং উপজেলা যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে ৪ জন ব্যাক্তিকে ৭ লাখ ৫০ হাজার টাকার যুবঋনের চেক বিতরন করা হয়।

আয়োজকরা মনে করেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে