দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" -এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সনদ বিতরণ, যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা উল্লেখযোগ্য। রোববার (১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে ও সফল উদ্যোক্তা সুবর্না রায় এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন অফিসার মোঃ শহিদুল ইসলাম মানিক, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়। বিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষি অফিসার মোঃ মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: মতিউর রহমান, সফল উদ্দোক্তা শিক্ষক নিশাত রহমান ও আরিফ ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, দেশের বিশাল যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে না পারলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। যুবসমাজকে বেকার না রেখে তাদের স্বাবলম্বী করে তুলতে বর্তমান সরকারের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্নমুখী প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ সহায়তা প্রদান করে আসছে। যুবসমাজকে মাদকমুক্ত থেকে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সফল যুব উদ্যোক্তাদের মাঝে যুব ঋণের চেক, বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র এবং যুবদের উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করা হয়। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত যুব উদ্যোক্তাদের পণ্যের মেলা প্রদর্শন করা হয়।