নীলফামারীর সৈয়দপুরে এবারের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন ফেকু। একই সঙ্গে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে আগামী দিনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।এক শুভেচ্ছা বার্তায় আক্তার হোসেন ফেকু বলেন, এবারের এইচএসসি পরীক্ষায় তাঁর ছোট ভাইয়ের ছেলে আওয়ান আশরাফি সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তার ফলাফল যেমনই হোক, সে পরীক্ষায় পাস করেছে এটাই পরিবারের জন্য বড় আনন্দের বিষয়। তিনি আরও বলেন, যারা এবার উত্তীর্ণ হতে পারেনি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। জীবনে একটি পরীক্ষার ফলাফলই সবকিছু নয়। ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন করে প্রস্তুতি নিতে হবে। ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকলে ভবিষ্যতে নিশ্চয়ই সফলতা আসবে।পরিশেষে তিনি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের সবার জন্য দোয়া ও শুভকামনা জানান।