শৈলকুপায় ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ গুরুতর আহত

এফএনএস (মফিজুল ইসলাম; শৈলকুপা, ঝিনাইদহ) : | প্রকাশ: ৩০ অক্টোবর, ২০২৬, ০৮:১৬ পিএম
শৈলকুপায় ভ্যান-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ গুরুতর আহত

ঝিনাইদহের শৈলকুপায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ৩ নম্বর দিগনগর ইউনিয়নের সিদ্ধি গ্রামে চেয়ারম্যান মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, শৈলকুপার কবিরপুর গ্রামের মমরেজের ছেলে সুমন (১৮) এবং দুধবাজার এলাকার প্রকাশ সাহার ছেলে পার্থ সাহা (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সিদ্ধি গ্রামে চেয়ারম্যান মোড়ে একটি ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ভ্যানে থাকা দুই তরুণ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

আপনার জেলার সংবাদ পড়তে