ধামইরহাটে ৮২ জন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৮ অক্টোবর, ২০২৬, ০৭:২৬ পিএম
ধামইরহাটে ৮২ জন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান

নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৮ অক্টোবর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিনা সারমিনের সভাপতিত্বে ৮২ জন বীর মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা সংসদের ফান্ড থেকে ৮২ হাজার টাকা প্রদান করা হয়। ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টারের সঞ্চালনায় আর্থিক সহায়তা প্রদানকালে মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মহফিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত র্ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে