চাঁদপুর আসন্ন ইউপি নির্বাচন

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৭:১৮ পিএম
চাঁদপুর আসন্ন ইউপি নির্বাচন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন যুবদলের সভাপতি  কবির হোসেন চোকদার এলাকার বিভিন্ন বংশের মুরুব্বী এবং দলীয় নেতাকর্মীদের সাথে এক  মতবিনিময় সভা করেছেন। ​রোববার (২৫ অক্টোবর) বিকেলে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোয়ালনগর পাটোয়ারী বাজার মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল ও শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য মুরুব্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় মত বিনিময় সভা নির্বাচনী সমাবেশে পরিণত হয়। ​রাজরাজেশ্বর প্রধানীয়া বংশীয় মুরুব্বী হাজী কাদির প্রধানীয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম চোকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী দেওয়ান, বিশিষ্ট মুরুব্বী মোহাম্মদ মিজি, সাইদ দেওয়ান, আব্দুল বেপারী, আমু ঢালী, আলমগীর মাল, সফিকুল কুড়ালী, জাহাঙ্গীর সরকার, আবু বকর পাটোয়ারী, আবুল বকাউল, রহমান প্রধানিয়া, নাসির রাঢ়ি, নবীর দেওয়ান, সেকুল দেওয়ান, এবাদুল্লাহ দেওয়ান, হুমায়ুন বেপারী, ফজল সরকার, মুকবুল আসামি, মানিক ভুঁইয়া প্রমুখ। এছাড়া ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন- বাবুল মিজি (১নং ওয়ার্ড), বাবুল প্রধানীয়া (২নং ওয়ার্ড), হানিফ ঢালী (৩নং ওয়ার্ড), সেকুল বেপারী (৪নং ওয়ার্ড), আবু তাহের মাল (৫নং ওয়ার্ড), মোস্তফা সরকার (৬নং ওয়ার্ড), সালেহ আহমদ (৭নং ওয়ার্ড), হাফেজ দেওয়ানা (৮নং ওয়ার্ড) এবং বাচ্চু বেপারী (৯নং ওয়ার্ড)। সভায় বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন-অগ্রযাত্রার ছোঁয়া লাগলেও আমাদের প্রিয় রাজরাজেশ্বর ইউনিয়নটি এখনও অনেক পিছিয়ে রয়েছে। সঠিক নেতৃত্বের অভাবে এলাকাটি নদী ভাঙন এবং অনুন্নত জীবনযাত্রার অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে না। তাই আসন্ন ইউপি নির্বাচনে আমরা একজন সৎ, আদর্শবান ও দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, যিনি ইউনিয়নটিকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদে রূপান্তর করতে পারবেন। বক্তারা আরও বলেন, সেই গুণাবলী ও যোগ্যতার পূর্ণ প্রতিফলন আমরা এলাকার কৃতি সন্তান কবির হোসেন চোকদারের মাঝে দেখতে পাচ্ছি। তার বাবা-মা অতীতে যেভাবে মানুষের সেবা করেছেন, আমরা বিশ্বাস করি তিনিও তাদের মতোই একজন জনবান্ধব ও যোগ্য জনপ্রতিনিধি হবেন। তাই দলীয় হাইকমান্ডের কাছে আমাদের জোর দাবি থাকবে, আসন্ন নির্বাচনে তাকে যেন দলীয় মনোনয়ন দিয়ে মূল্যায়ন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী কবির হোসেন চোকদার বলেন, “আমি এই মাটিরই সন্তান। আমার বাবা-মা দুজনেই অতীতে এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন এবং আমার বাবা দীর্ঘ সময় এই ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তারা সুখে-দুঃখে কখনো এলাকা ছেড়ে যাননি। আমিও আমার বাবা-মায়ের আদর্শ ধারণ করে আজীবন এলাকাবাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।”​তিনি আরও বলেন, “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শে বিশ্বাসী একজন রাজনৈতিক কর্মী। ছাত্রদল থেকে শুরু করে যুবদল ও দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। দলের প্রতিটি দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলাম এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি। দল আমার ত্যাগের মূল্যায়ন করবে বলে আমার পূর্ণ বিশ্বাস রয়েছে। এর বাইরে দল যে সিদ্ধান্তই গ্রহণ করুক না কেন, তা মাথা পেতে নিয়ে আমি সামাজিক সেবা অব্যাহত রাখব।” এলাকার উন্নয়নে নিজের ভবিষ্যৎ ভাবনার কথা জানিয়ে কবির হোসেন চোকদার বলেন, “চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং এই আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক রাজরাজেশ্বর ইউনিয়নের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। এই এলাকার নদী ভাঙন প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে রাজরাজেশ্বরকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অগ্রযাত্রায় আমি আমার নেতার রাজনৈতিক সারথী হতে চাই। এজন্য আপনাদের সকলের দোয়া, সমর্থন ও ভালোবাসা কামনা করছি।” ​সভা শেষে তিনি আবেগাপ্লুত কণ্ঠে উপস্থিত দলীয় নেতাকর্মী, এলাকার মুরুব্বী এবং সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আপনার জেলার সংবাদ পড়তে