বীরগঞ্জে আজমল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ ১৪ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

এফএনএস (আবুল হাসান জুয়েল; বীরগঞ্জ, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ অক্টোবর, ২০২৬, ০৪:২০ পিএম
বীরগঞ্জে আজমল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ ১৪ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

দিনাজপুরের বীরগঞ্জে বিপন্ন মানবতার পাশে এই আজমল হকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষক সমিতির হলরুমে আজমল হক ফাউন্ডেশনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ১৪ জন প্রতিবন্ধী উপকারভোগীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। পৌর প্রেসক্লাবের সভাপতি মো. মীর কাশেম লালুর সভাপতিত্বে এবং মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আমিরুল বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির অন্যতম সদস্য সুভাষ দাস এবং কৃষক দলের সভাপতি ও ঠিকাদার ফজলে আলম শাহীন, বীরগঞ্জ ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, ঠিকাদার মোঃ মামুনুর রশিদ মামুন, প্রাথমিক সহকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আজমল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মেহেদী হাসান সজল। অনুষ্ঠানে বক্তারা প্রয়াত আজমল হকের স্মৃতিচারণ করেন এবং মানবসেবামূলক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি আমিরুল বাহার বলেন, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করার পাশাপাশি তাঁদের জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখে।আজমল হকের স্মৃতিকে ধারণ করে মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। অনুষ্ঠানে হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা উপকৃত হন।

আপনার জেলার সংবাদ পড়তে