খুলনায় বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামে এক ভাড়াটিয়া নিহত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে নগরীর বসুপাড়া এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাড়িয়াওয়ালা মজলিশ খানকে আটক করেছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, বাড়িওয়ালা মজলিশ খানের সঙ্গে ভাড়াটিয়া রকিবুল ইসলামের সঙ্গে সকালে তর্কাতর্কির ঘটনা ঘটে। একপর্যায়ে বাড়িয়াওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়া রকিবুল ইসলাম মারা যায়। সোনাডাঙ্গা থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ঘাতক বাড়িওয়ালা মজলিশ খানকে আটক করা হয়েছে।