ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

কালিয়াকৈরে রিক্সা চালকদের আন্দোলনে ১ঘন্টা যানচলাচল বন্ধ

আব্দুল আলিম অভি; কালিয়াকৈর, গাজীপুর | প্রকাশ: ২৩ অক্টোবর, ২০২৬, ০৪:৫৯ পিএম
কালিয়াকৈরে রিক্সা চালকদের আন্দোলনে ১ঘন্টা যানচলাচল বন্ধ
কালিয়াকৈরে ঢাকা -টাঙ্গাইল মহাসড়ক ১ঘন্টা অবরোধ করে রিক্সা চলকদের বিক্ষোভ কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর–বোর্ডঘর এলাকায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটো-রিক্সাচালকরা। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে তাঁরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল ব্যাহত হয় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর বেলা ১২ টার দিকে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। পুলিশ ও স্থানীয় একাধিক সূত্র জানায়, মহাসড়কে অটোরিক্সা চালকদের সাথে পুলিশের অসৌজন্য আচরন, রিক্সা আটকে মামলা দায়ের সহ আইন প্রয়োগকে কেন্দ্র করে চালকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এর প্রতিবাদে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। রিক্সা চালক সোহেল জানান,রাস্তায় পুলিশ আমাদের মানুষ মনে করে না। গালাগালি করে মাঝে মধ্যে মারতে আসে, গাড়ি ধরে থানায় নিয়ে যায়, আবার ২৬ শ টাকা দিয়ে মামলা উঠাতে হয়।এসব যন্ত্রণা থেকে বাঁচতে আজ আমরা রাস্তায় নেমেছি। আন্দোলনকারীদের পক্ষ থেকে রহিম মিয়া দাবিকরে বলেন, তাঁরা অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মহাসড়কে অটোরিকশা চালানোর কারণে যেন তাঁদের হয়রানির শিকার হতে না হয়, সে বিষয়ে তাঁরা পুলিশের কাছে আশ্বাস চান। অবরোধের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে পড়ায় সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে কর্মজীবী মানুষ, যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্ভোগ পোহাতে হয়। সড়ক নিরাপত্তার দিক থেকে মহাসড়কে অননুমোদিত যানবাহন চলাচল উল্টো পথে গাড়ি চালানো দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে। তাই সংশ্লিষ্ট আইন ও বিধিনিষেধ মেনে যানবাহন চলাচল বিকল্প সড়ক ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ। একপর্যায়ে কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তাঁদের আশ্বাস দেন। তাঁর আশ্বাসের পরিপ্রেক্ষিতে চালক ও শ্রমিকেরা অবরোধ তুলে নেন। ওসি মো. শহিদুল ইসলাম অবরোধ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। অবরোধ প্রত্যাহারের পর বেলা ১২ টার দিকে মহাসড়কে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। আব্দুল আলীম অভি কালিয়াকৈর তারিখঃ ২৩-১০-২০২৬ ইং মোবাইলঃ ০১৭১২৮৮৬২২৯
আপনার জেলার সংবাদ পড়তে