ভোলা সদর উপজেলার স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশাল শোডাউন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩ টা থেকে শুরু হয়ে রাত প্রায় সাড়ে ৮টা পর্যন্ত শোডাউনের বিশাল বহরটি দক্ষিণ দিঘলদির ইউনিয়নের বাংলাবাজার থেকে শুরু করে বটতলা, নতুন হাট, মেদুয়া হাইস্কুল, শান্তির হাট হয়ে খায়ের হাট সহ এলাকার বিভিন্ন রাস্তার অলিগলি ও পাড়া মহল্লা প্রদক্ষিণ করে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির ফরাজির পক্ষে কয়েক শত মোটরসাইকেল ও পিকআপ শোডাউনে অংশ নেয়। এলাকার শত-শত সমর্থক বাদ্যযন্ত্র ও বাশির সুরে আনন্দে উচ্ছ্বাসের বিশাল শোডাউনটি শেষে বাংলাবাজার এসে শেষ হয়। ইউপি নির্বাচনে আগাম এ শোডাউনটি সাধারণ জনগণের মধ্যে নির্বাচনের ব্যাপক উৎসাহ ও আমেজ সৃষ্টি করে।
শোডাউন চলাকালীন সময়ে ওই ইউনিয়নের বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাকির ফরাজী। শোডাউন চলাকালীন সময়ে এলাকার সাধারণ মানুষ রাস্তার দুপাশে দাড়িয়ে হাততালি দিয়ে তাকে সমর্থন ও অভিনন্দন জানান।