নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:৪৯ পিএম
নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । বুধবার বিকালে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ নাসিরনগর শাখার উদ্যোগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর  সংসদীয় আসনের সংসদ সদস্য  এম এ হান্নান। এসময় তিনি বলেন হিফজুল কোরআন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে হাফেজদের মেধা ও যোগ্যতা বিকাশের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং ইসলামী শিক্ষার প্রসারে ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদের খতিব ও হুফফাজুল কুরআন ফাউন্ডেশন নাসিরনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রেদোয়ান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন,সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি হাফেজ মোশারফ হুসাইন,সাধারণ সম্পাদক হাফেজ মোবারক হোসাইন, জেঠাগ্রাম হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ হোসাইন আহমদ খান । এসময় ধরমন্ডল মাদ্রাসার মুহতামিম মাওলানা সাদিকুর রহমান,জমিয়তে উলামায়ে ইসলাম নাসিরনগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হোসাইন জাহিদ,হাফেজ শাহজাহান

হাফেজ নাইমুল ইসলাম,হাফেজ মাওলানা আহসানুল্লাহ,হাফেজ মাওলানা ওসমান গনি,হাফেজ সাইফুল ইসলাম হাফেজ আল আমিন,মুফতী  জুবায়ের আহমেদ সাদী,হাফেজ সৈয়দ ইলিয়াস,হাফেজ  নাঈম,হাফেজ এনামুল হকসহ বিভিন্ন মাদ্রাসায় হাফেজ ও আলেম-উলামাগণ উপস্থিত ছিলেন।

হিফজুল কোরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার যথাক্রমে ৫ পারা,১০ পারা,২০ পারা এবং ৩০ পারা গ্রুপে ৮৩ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য এম এ হান্নান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে