আশাশুনিতে জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল ও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের নিয়ে লিডারশীপ ট্রেন্ডিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা জামাত কার্যালয়ে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর ও আশাশুনি সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সহ-সেক্রেটারী অধ্যাপক মাওঃ ওবায়দুল্লাহ, জেলা কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবহান মুকুল ও মাওঃ আবু বক্কর সিদ্দিক। উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওঃ আনওয়ারুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা, সহ-সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওঃ মোঃ রুহুল কুদ্দুস, বায়তুলমাল সম্পাদক মাওঃ শহিদুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান, এড. শহিদুল ইসলাম প্রমুখ।