আশাশুনির ১০৬টির মধ্যে ৯৪টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২২ অক্টোবর, ২০২৬, ০৭:১৩ পিএম
আশাশুনির ১০৬টির মধ্যে  ৯৪টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে

আশাশুনি উপজেলায় শারদীয় দুর্গাপূজা শেষ হলেও সকল প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি। এখনো ১২টি প্রতিমা বিসর্জন দিতে বাকী রয়েছে। উপজেলার ১১ ইউনিয়নে এ বছর ১০৬টি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়। বুধবার বিজয়া দশমীর দিনে সকল পূজা মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়ার কথা থাকলেও দশমীর দিনে ৯১টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার আরও ৩টি মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বাকী ১২টি প্রতিমা দ্রুতই বিসর্জন দেওয়া হবে বলে জানাগেছে। 


আপনার জেলার সংবাদ পড়তে