ভক্তদের শুভেচ্ছা জানালেন জয়া

এফএনএস বিনোদন | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৭:৩৯ পিএম
ভক্তদের শুভেচ্ছা জানালেন জয়া

সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করে নেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। কখনো নতুন সাজে ধরা দেন, কখনো ঘুরে বেড়ানোর ছবি প্রকাশ করেন। আবার কখনো ছোট্ট কোনো বার্তায় ভক্ত অনুরাগীদের মন ভালো করার চেষ্টা করেন। গতকাল বুধবার সকালে সুন্দরভাবে শুরু করার প্রত্যাশা জানিয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুকে জয়া আহসান লিখেছেন, ‘সকালটা সুন্দর হোক, মনটা ভালো থাকুক আর সারাদিন মুখে হাসি থাকুক। শুভ সকাল।’ বাংলাদেশের পাশাপাশি কলকাতার চলচ্চিত্রেও নিয়মিত কাজ করছেন জয়া আহসান। দুই বাংলার দর্শকের কাছে সমানভাবে পরিচিত এই অভিনেত্রী নিজের অভিনয় দিয়ে তৈরি করেছেন আলাদা অবস্থান। বাণিজ্যিক ছবির পাশাপাশি ভিন্নধর্মী গল্প ও চরিত্রে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। তার অভিনীত বিভিন্ন সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহও রয়েছে।