দৌলতখানের মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ৫ মৎস্যজীবীর জেল জরিমানা

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ২১ অক্টোবর, ২০২৬, ০৭:১১ পিএম
দৌলতখানের মেঘনায় মা ইলিশ রক্ষা অভিযানে ৫ মৎস্যজীবীর জেল জরিমানা

ভোলার দৌলতখানের মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে  অবৈধভাবে মাছ ধরার দায়ে পাঁচ  মৎস্যজীবীকে জেল জরিমানা করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে ইলিশের প্রজনন মৌসুমে অসাধু জেলেরা মেঘনা নদীতে মাছ ধরতে গেলে উপজেলা ট্রাস্কফোর্সের অভিযানে মাছ ধরার নৌকা, জাল ও মাছ সহ  তাদেরকে  আটক করা হয়। 

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মেঘনা নদীর  নিরাপদ ও অভয়াশ্রমে মাছ ধরা নিষেধাজ্ঞা  আইন উপেক্ষা করে নদীতে জাল ফেলে মাছ ধরার দায়ে পাঁচ জেলেকে আটক করে জেল জরিমানা সহ একটি নৌকা জব্দ ও ৩০ হাজার মিটার মাছ ধরার জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয়।   

আটককৃত জেলেরা হচ্ছেন, দৌলতখান পৌরসভা ৩ নং ওয়ার্ডের জেলে আবুল কালাম, জামাল, ইসমাইল ও জাকির হোসেন এবং উপজেলার চরপাতা  ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা শাহে আলম মাঝির ছেলে বিল্লাল হোসেন।  

সিনিয়র উপজেলা কর্মকর্তা (অতিঃ দায়িত্ব)  মেহেদী হাসান ভূঁইয়া  আমার দেশকে বলেন,  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত জেলেদের  প্রত্যেককে তিন দিনের জেল এবং ২০০ টাকা করে জরিমানা করে অর্থ ও উভয়দণ্ডে দন্ডিত করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে