নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলায় মোট ৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে দুর্গাপুর পৌরসভা এলাকায় ছিল ২২টি পূজামণ্ডপ।শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডব পগুলোতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সনাতন ধর্মাবলম্বীরা ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুর্গোৎসব উদ্যাপন করেণ। দুর্গাপূজার নবমী তিথিতে স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল উপজেলার রামকৃষ্ন পুজামন্ডব,দশভ’জাবাড়ী পুজমন্ডব সহ বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি পূজারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে দুর্গাপুরে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। বুধবার বিকালে পৌর সদরে অনুষ্ট্রীয় ১৮ টি মন্ডপে প্রতিমা গুলি স্থানীয় দশভূজা বাড়ি প্রাঙ্গণে একত্র কওে, সেখানে শেষবারের আনন্দ উৎসবে মেতে ওঠে পূজারীরা সেখানে হাজারো নারী-পুরুষ ভিরজমায়,শতশত নারীরা প্রতিমায় শিদুর দিতে থোগেছে। সন্ধ্যার পর প্রতিমা গুলো একে একে সারিবদ্ধভাবে ট্রাক বা লরিতে করে সোমেশ্বরী নদীতে নিমজ্জিত করা হয়।