লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ২০ অক্টোবর, ২০২৬, ১২:০০ পিএম
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবিরের বিভিন্ন পূজামণ্ডপে অনুদান প্রদান

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির শেখ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন-নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য (মেম্বার) খায়রুল ইসলামসহ হান্দলা, বাড়ীভাঙ্গা, ব্রাহ্মণডাঙ্গা ও চর-ব্রাহ্মণডাঙ্গা গ্রামের বিভিন্ন পেশার মানুষ ছাড়াও দলীয় নেতাকর্মীরা। বিএনপি নেতা খায়রুল ইসলাম ও শ্রমিকদল নেতা হুমায়ুন কবির শেখ বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু-সুন্দর ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন-শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে পূজামণ্ডপগুলো আমরা পরিদর্শন করছি। কেউ যেন কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারেন। সেইদিকে সবাই সজাগ দৃষ্টি রাখছেন। এছাড়া সাম্প্রদায়িক-সম্প্রীতি বজায় রাখতে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে