দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে

কলাপাড়ায় পূজামন্ডপে শাড়ি ও টাকা করে প্রদান করলেন এমপি মোশাররফ

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০৬:৪১ পিএম
কলাপাড়ায় পূজামন্ডপে শাড়ি ও টাকা করে প্রদান করলেন এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে শাড়ি ও নগদ টাকা প্রদান করা হয়েছে। সোমবার সকাল সাড়ে দশটায় নিজ বাসভবনে এসব সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এসময় কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মো ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সিসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানা গেছে, কলাপাড়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের কাছে ৩০০ টি শাড়ি বিতরণের জন্য হস্তান্তর করা হয়। এছাড়া এখানকার ১৭ টি পূজা মন্ডপে ১০ হাজার করে নগদ টাকা প্রদান করা হয়েছে।  এসময় এমপি মোশাররফ হোসেন বলেন, ' হিন্দু মুসলিম আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের আসল পরিচয়। যার যার ধর্ম নির্বিঘ্নে উদযাপন করবেন- এটাই স্বাভাবিক।' বিএনপি সরকার সকল মানুষের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত কাজ করে যাচ্ছে। কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে