সৈয়দপুরে চেয়ারম্যান পদে কাজী ইকবালের গণসংযোগ

এফএনএস (আবুল খায়ের; দৌলতখান, ভোলা) : | প্রকাশ: ১৯ অক্টোবর, ২০২৬, ০২:৩১ পিএম
সৈয়দপুরে চেয়ারম্যান পদে কাজী ইকবালের গণসংযোগ

ভোলার দৌলতখানের সৈয়দপুর ইউনিয়ন পরিষদ  নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগে নেমেছেন কাজী ইকবাল হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর ইউনিয়নের বিএনপির বাজার, ঘোষেরহাট, চর চরশুভী মাদ্রাসা মোড়, নতুন হালট, আস্কর পাটোয়ারী বাড়ির বাজার, মুনাফ বেপারীর মোড় হয়ে লাহারি জাঙ্গাল পোল এলাকায় তিনি গণ সংযোগ করেন। গণসংযোগ কালে তিনি সৈয়দপুরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে ইউপি নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। এ সময় তার সাথে পৌর বিএনপি নেতা কাজী  কামাল, সৈয়দপুর ইউনিয়ন বিএনপি নেতা স্বপন শিকদার, আবু জাফর দিদার,   সাংবাদিক কাজী জামাল, সাংবাদিক রাশেদ খান, উপজেলা মিডিয়ার সেলের জিহাদ আল জিদান,  আবু মুনশি, জাকির সিকদার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা তার সাথে ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে