৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের ইতি

বালুয়াকান্দি ডাঃ আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ এএম
বালুয়াকান্দি ডাঃ আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ

দীর্ঘ ৩০ বছরের সাফল্যমণ্ডিত ও বর্ণাঢ্য কর্মজীবন শেষে অবসরে গেলেন বালুয়াকান্দি ডাঃ আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজের নন্দিত ও শ্রদ্ধেয় অধ্যক্ষ মোঃ বশিরুল্লাহ স্যার। আজ, ১৭ অক্টোবর, সফলভাবে শেষ কর্মদিবস সম্পাদনের মাধ্যমে তিনি তার দীর্ঘ ও সমৃদ্ধ শিক্ষকতা জীবনের ইতি টানেন।

সুদীর্ঘ তিন দশক ধরে তিনি এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত বিকাশ এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে অসামান্য অবদান রেখেছেন।  একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান অভিভাবক হিসেবে তিনি সহস্রাধিক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার পাশাপাশি বহু সহকর্মীর কাছে অনুপ্রেরণার উৎস হয়ে ছিলেন। শিক্ষা বিস্তারে তার এই অনবদ্য অবদান ও ত্যাগ বালুয়াকান্দি ডাঃ আবদুল গফফার স্কুল অ্যান্ড কলেজ পরিবার আজীবন গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। বিদায়ী অধ্যক্ষের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সর্বস্তরের মানুষ তার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং আগামী জীবনের সার্বিক সাফল্য ও কল্যাণ কামনা করেছেন। শুভ হোক আপনার আগামী দিনের পথচলা!

আপনার জেলার সংবাদ পড়তে