চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অবৈধভাবে টিএসপি সার পরিবহন ও ক্রয়ের রসিদ দেখাতে না পারায় ইসমাইল নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৮ বস্তা টিএসপি সার জব্দ করা হয়, যার মূল্য ২৪ হাজার ৩০০ টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল মাহমুদ। এ সময় প্রসিকিউশন দেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. হাসান আতিকুর রহমান। আদালত পরিচালনা পর জব্দ করা সার উপসহকারী কৃষি কর্মকর্তা গানিউল ইসলাম ও ইউপি সদস্য সিরাজুল ইসলামের জিম্মায় রাখা হয়। পরে জিম্মাদাররা উপস্থিত কৃষকদের কাছে সরকারি নির্ধারিত মূল্যে সারগুলো বিক্রি করা হয়। এদিকে বিক্রয় করা ২৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়ে বলে আদালত সূত্রে জানা গেছে।