আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে রূপসা প্রেসক্লাবের আয়োজনে টিএসবি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপি'র সদস্য সচিবের সঙ্গে চায়ের আড্ডায় নির্বাচনী আলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রূপসা প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত রূপসা প্রেসক্লাবের সদস্যরা টিএসবি ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা, সরকারি বিভিন্ন সুবিধা বণ্টনসহ স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে চেয়ারম্যান প্রার্থীকে প্রশ্ন করেন। প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন রূপসা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন মানিক। এ সময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজিজুর রহমান সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে টিএসবি ইউনিয়নের উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা সহজীকরণে তার পরিকল্পনার কথা ব্যক্ত করে। ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হিসেবে তিনি এলাকার বিভিন্ন সমস্যা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
তিনি নির্বাচিত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও জনদুর্ভোগ নিরসনে কাজ করার পরিকল্পনার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিতরণ করা কার্ড ও সুবিধা নিয়েও প্রশ্ন করা হয়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য সরকারি সহায়তা দল-মত নির্বিশেষে ন্যায্যতার ভিত্তিতে স্বচ্ছতার সাথে বন্টন করা হবে। বন্টনে থাকবেনা কনো দলীয় পরিচয়। যিনি পাওয়ার উপযুক্ত তিনিই পাবেন- ইনশাআল্লাহ। সরকারি নিয়ম অনুযায়ী উপকারভোগী নির্বাচন, সঠিক তথ্য যাচাই এবং সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ মানুষকে সহযোগিতা করার বিষয়েও আলোচনা হয়। ইউনিয়ন পরিষদের কার্যক্রম আরও সহজ ও জনবান্ধব করার বিষয়ে আলোচনা হয়। এসময় এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার সংস্কার, জলাবদ্ধতা এবং বিভিন্ন ওয়ার্ডের প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিয়েও প্রশ্ন করা হয়। তিনি বলেন চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার সমস্যা চিহ্নিত করে পরামর্শ পূর্বক অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের করে সমস্যা সমাধান করার উদ্যোগ নেওয়ার নেওয়া হবে। নিষিদ্ধ মাদকের বিষয়ে প্রশ্নে তিনি বলেন আমি চেয়ারম্যান নির্বাচিত হলে যুবসমাজ রক্ষায় অবশ্যই মাদক, সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়বো। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষায়, হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিষ্টান সকল ধর্মের মানুষই কোন ভয় ছাড়াই স্বাধীনভাবে বসবাস করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক খান মিজানুর রহমান, এম এ আজিম, আখতার খান, হামিদুল হক, আবু হারুন অর রশিদ, রেজাউল ইসলাম তুরান, গোলাম মোস্তফা প্রমুখ।