হাইমচরে

দূর্গাপূজায় ৬ পূজা মন্ডপের নিরাপত্তায় বিএনপির ২ শতাধিক স্বেচ্ছাসেবী

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ এএম
দূর্গাপূজায় ৬ পূজা মন্ডপের নিরাপত্তায় বিএনপির ২ শতাধিক স্বেচ্ছাসেবী

চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় এবার ৬টি পূজা মন্ডপে হচ্ছে শারদীয় দূর্গোৎসব। আর সনাতন ধর্মালম্বীদের এই পূজো নির্বিগ্ন ও শান্তিপূর্নভাবে করতে বিএনপির দলীয় পক্ষ থেকে ২ শতাধিক নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করবেন। এমন তথ্য জানিয়েছেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী।

তিনি বলেন,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিএনপি বদ্ধ পরিকর। তাই সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গোৎসবকে ঘিরে দলীয়ভাবে আমরা ৬টি পূজোমন্ডপের প্রতিটি পূজো মন্ডপে ৩৬ জন করে স্বেচ্ছাসেবী নিয়োজিত রাখবো। যাদের এ কাজে পূজো মন্ডপ কমিটিকে নাস্তা কিংবা কোন প্রকার বাবদ কোন খরছ দিতে হবেনা। তাদের সবটাই দলীয়ভাবে আমরা দেখবো। এছাড়াও সাইবার বুলিং কিংবা সোশ্যাল মিডিয়ায় কোন গুজব ছড়িয়ে অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটায় সেজন্যই সমন্বিত মেসেন্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিয়েছি।

তিনি বলেন, কোন ষড়যন্ত্র বা অপপ্রচার যাতে সরকারের ভাবমূতি ক্ষুন্ন করতে না পারে সেজন্য দলীয় এক সিদ্ধান্তে আমরা তৎপর রয়েছি। সনাতন ধর্মালম্বীদের পাশে আমরা সম্প্রীতির বার্তা নিয়ে সর্বদা রয়েছি। তাদের পূজো পার্বনে যেকোন দুষ্কৃতিকারীর বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি থাকবে। প্রশাসন, সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ, পূজামন্ডপ কমিটির নেতৃবৃন্দসহ সবাইকে নিয়েই সমন্বিতভাবে আমরা সৌহাদ্যপূর্ন পরিবেশ বজায় রেখে এই শারদীয় দূর্গোৎসব সুন্দরভাবে শেষ করবো বলে প্রত্যাশা করছি।

আপনার জেলার সংবাদ পড়তে