যশোর জেলা প্রশাসকদের সততার সাথে দায়িত্ব পালন করতে বললেন

এফএনএস(জি এম ফারুক আলম, মণিরামপুর, যশোর) : | প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ০৭:০০ পিএম
যশোর জেলা প্রশাসকদের সততার সাথে দায়িত্ব পালন করতে বললেন

যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আশেক হাসান বলেছেন, উপজেলার বিভিন্ন দপ্তরে দায়িত্বরত কর্মকর্তাদের নিষ্ঠা ও সততার সাথে পালন করতে হবে। তাদের উপর অর্পিত সরকারী দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। দায়িত্ব পালনে কোন ধরনের ব্যতয় ঘটানো যাবে না। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জানা যায়, এদিন জেলা প্রশাসক সকালে মণিরামপুরে এসেই দিনভর ব্যস্ত সময় পার করেন। বৃহস্পতিবার সকাল থেকেই তিনি থানা, পৌরসভা, উপজেলা পরিষদ ও ঝাঁপা ভাসমান সেতু পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন করেন। সকালে মণিরামপুরে এসেই প্রথমে তিনি থানার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন। পরে উপজেলা পরিষদের নবনির্মিন প্রধান ফটক ও ইউএনও’র বাসভবনের নির্মান প্রকল্প উদ্বোধন শেষে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় করেন। সর্বশেষ দুপুরের পর ঝাঁপা ভাসমান সেতু পরিদর্শন ও নবনির্মিত রেষ্ট হাউজ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আবদুল আহাদ, ওসি আবু সাঈদসহ সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।

আপনার জেলার সংবাদ পড়তে