যশোরের চৌগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টার সময় উপজেলার চৌগাছা ইউনিয়নের ১নং ওয়ার্ড কয়ারপাড়া গ্রামে এ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মেসবাউর রহমান, চৌগাছা ইউনিয়নের প্রশাসক এসএম বজলুর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ,সহকারী সেক্রেটারী মাষ্টার কামাল আহমেদ, বিএনপি নেতা ইউনুচ আলী দফাদার, প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, যুবদল নেতা আব্দুল মান্নান, আবু বকর সিদ্দিক, মেহেদী হাসান, ইউপি সদস্য হাসান আলী প্রমুখ। তথ্য সংগ্রহকারী মাসুম বিল্লাহ কয়ারপাড়া গ্রামের জসিমউদদীনের স্ত্রী জাহানারা বেগম,নজরুল ইসলামের স্ত্রী আনজুয়ারা খাতুন ও শাহাজান আলীর স্ত্রী রোকেয়া বেগমের তথ্য সংগ্রহ করেন। এ সময় সুপারভাইজার গোলাম সরোয়ারও উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফারজানা ইসলাম তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদেরকে নিরপেক্ষ ভাবে সঠিক তথ্য সংগ্রহ করার আহবান জানান।