কুষ্টিয়ার ভেড়ামারার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহেরা মডেল একাডেমী স্কুলের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মা সমাবেশ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৭৫ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা কেষ্ট, সাটিফিকেট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে মনা ইয়োগা ওয়ার্ল্ডের ক্ষুদে যোগী প্রজ্ঞা’র ডিসপ্লে অতিথিদের মাঝে মুগ্ধতা ছড়ায়। আল্ হেরা মডেল একাডেমী স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. আব্দুর রশিদ-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বাংলা একাডেমীর জীবন সদস্য, বিশিষ্ট লেখক, গবেষক, কলামিষ্ট আলহাজ্ব হাসানুজ্জামান খসরু’র স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের কুষ্টিয়া-৩০৬ এর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, এখন শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার সময়। সু-শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ শিক্ষাও অর্জন করা দরকার। এ ছাড়া একটি সুন্দর জাতি গঠন করা সম্ভব নয়। পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি মায়েদের সচেতন ভূমিকা পালনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা সভা শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও উপহার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ।