বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৬, ১২:১৮ পিএম
বাবুগঞ্জের চাঁদপাশায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আরজি কালিকাপুর গ্রামে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের সূচনা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় সরাসরি অনলাইনে তথ্য সাবমিটের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হচ্ছে। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। চাঁদপাশা ইউনিয়নে কার্যক্রমটি বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব, চাঁদপাশা ইউনিয়নের কৃতী সন্তান ও সমাজসেবক ওয়াহিদুল ইসলাম প্রিন্সের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপাশা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির, ফ্যামিলি কার্ড কর্মসূচির ইউনিয়ন সুপারভাইজার মো. সাইফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. সুমন হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তুহিন হোসেনসহ কর্মসূচির তথ্য সংগ্রহ ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট সদস্যরা। কর্মসূচির আওতায় নির্ধারিত পদ্ধতিতে পরিবারের তথ্য সংগ্রহ করে অনলাইনে সাবমিট করা হচ্ছে। এর মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তির জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে