চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (এম. কে সিদ্দীক; চৌগাছা, যশোর) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৬:২৩ পিএম
চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

যশোরের চৌগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চৌগাছা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে এ দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে র‌্যালি,মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। সভায় আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামছুন নাহার, উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। সভাশেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা অগ্নি নির্বাপক, দূঘর্টনায় উদ্ধারসহ বিভিন্ন কার্যক্রমের মহড়া প্রদর্শন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে