মামলা নিয়ে এনসিপি নেতা আতিকুরের প্রতিক্রিয়া, আন্দোলনের হুঁশিয়ারি

এফএনএস (মোঃ আব্দুল বাতেন; গোদাগাড়ী, রাজশাহী) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০৫:০৪ পিএম
মামলা নিয়ে এনসিপি নেতা আতিকুরের প্রতিক্রিয়া, আন্দোলনের হুঁশিয়ারি

রাজশাহীর গোদাগাড়ীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় দায়ের করা মামলাকে পরিকল্পিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগর আহ্বায়ক আতিকুর রহমান। তিনি দাবি করেন, সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগের প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখা এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কথা জানান তিনি।

মঙ্গলবার মামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আতিকুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিএনপির অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদ করায় তাঁদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা করা হয়েছে বলে তাঁরা মনে করেন। তবে এ ঘটনায় তাঁরা ভীত নন। অন্যায়ের বিরুদ্ধে তাঁদের প্রতিবাদ অব্যাহত থাকবে। প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এর আগে, সোমবার সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে তাঁর কার্যালয় ঘেরাও করেন এনসিপির নেতাকর্মীরা। একপর্যায়ে তাঁরা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা দিয়ে অবস্থান নেন। এতে প্রায় দুই ঘণ্টা প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। এ ঘটনায় সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় মামলা করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

আপনার জেলার সংবাদ পড়তে