নানান আয়োজনে বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম; বাবুগঞ্জ, বরিশাল) : | প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৬, ০২:২৫ পিএম
নানান আয়োজনে বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে বরিশালের বাবুগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ে মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল হোসেন এর সভাপতিত্বে  কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।  এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. ইসমাইল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান সন্যামত, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মোসা. শামীমা ইয়াসমিন এবং বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. জাহেদুলসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে