দৌলতপুর সীমান্তে ভারতীয় গাঁজা, মদ ও মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৬:৫৬ পিএম
দৌলতপুর সীমান্তে ভারতীয় গাঁজা, মদ ও মাদকদ্রব্য উদ্ধার, আটক ১

কুষ্টিয়ার  দৌলতপুর সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান প্রতিরোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর পৃথক অভিযানে ভারতীয় ২০ কেজি গাঁজা, ১০ বোতল মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট ও ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় একজন ব্যক্তিকে আটক করা হয়। সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠ নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ বিল্লাল হোসেন (৪৮), পিতা- মোঃ ফজলুল হক, গ্রাম- পাকুলিয়া ভাঙ্গাপাড়া, রামকৃষ্ণপুর, থানা- দৌলতপুর, জেলা- কুষ্টিয়াকে ভারতীয় ২০ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (একাত্তর হাজার) টাকা।

অপরদিকে, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১২ অক্টোবর সোমবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোহাম্মদপুর পদ্মা নদীর পাড়ে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ, ১,০০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ১,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ পনেরো হাজার) টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্ত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সীমান্তে নিরাপত্তা বজায় রাখা এবং মাদকদ্রব্য ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে