কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৫:৫৮ পিএম
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে সাংবাদিকদের অবহিতকরণ সভা

কুড়িগ্রামের রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহ বিষয়ে সাংবাদিকদের অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহের পদ্ধতি, সংশ্লিষ্ট কার্যক্রম এবং তথ্যের নির্ভুলতা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

প্রেস কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, কুড়িগ্রাম জেলা মহিলা দলের সদস্যসচিব মিলি কায়কোবাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ববিতা খাতুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্যসচিব সাহিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা রেজাউল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এ টি এম রিয়াসাদ, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক এবং মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার আয়েশা সিদ্দিকা।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও নির্ভুলতা বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে কার্যক্রমটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়। প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররাও উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে