যশোরের অভয়নগর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন, নৌযাত্রী হয়রানি বন্ধ, মাদক, সন্ত্রাস, যানজট, বাল্যবিবাহ, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু। সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আবীর আনসারী, অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, নওয়াপাড়া সার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গণি সরদার, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর নেতা মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলীমুর রাজীব, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, ইউপি চেয়ারম্যান তৈয়েবুর রহমান, বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা শেখর কুমার সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।