গতকাল সোমবার দুপুরে কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে কাহারোল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে জাতীয় কণ্যা শিশু দিবস ২০২৬ ইং উপলক্ষ্যে র্যালী আলোচনা সভা চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফসানা মোস্তারি, সমবায় কর্মকর্তা মোঃ সারোয়ার মোর্শেদ, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ নুর ইসলাম ও ৩নং মুকুন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুজ্জামান সরকার লিমন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।