স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে বরিশালের বাবুগঞ্জে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা ২টায় উপজেলা সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. সুলতান আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক ও রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল করিম হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি দুলাল চন্দ্র শাহা এবং রহমতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সুমন সিকদার। এ ছাড়া সভায় বাবুগঞ্জে কর্মরত সাংবাদিক, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা উপস্থিত ছিলেন। সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের বিষয়ে সংশ্লিষ্টদের অবহিত করা হয়।