মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ০৩:০০ পিএম
মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলার চরকুলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাছিবা খাতুন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এস এম মশিউর রহমান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সাংবাদিক এস এম মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার। সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও উন্নয়নের মাধ্যমে কন্যাশিশুদের এগিয়ে নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি কন্যাশিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও সহায়ক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে