শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রোববার (১১ অক্টোবর) উপজেলার বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনতোষ কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এসএম ওমর আলী সানি, মোঃ রাছেল ও শাহাদাত হোসেন চৌধুরী।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ওমর আলী সানি বলেন, কন্যা শিশুরা কোনো সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও নিরাপত্তা পেলে তারাই আগামী দিনের সমাজ পরিবর্তনের কাণ্ডারি হতে পারে। কন্যাশিশুর শিক্ষা নিশ্চিত করা ও বাল্যবিবাহ রোধে সাংবাদিকসহ সচেতন সমাজকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন সাংবাদিক এসএম ওমর আলী সানি, মোঃ রাছেল , শাহাদাত হোসেন চৌধুরী, বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক লক্ষণ চন্দ্র বৈরাগী এবং দিলীপ কুমার
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় করেন ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর ইসিসিআর প্রকল্পের প্রজেক্ট অফিসার যিহিস্কেল ইজাদার। আলোচনা সভা শেষে বাকাল নিরঞ্জন বৈরাগী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে গান, আবৃত্তি ও নাটিকার মাধ্যমে বাল্যবিবাহের কুফল ও কন্যাশিশু সুরক্ষার বার্তা তুলে ধরা হয়।