বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে দেখতে চান, তিনি একটি প্ল্যান নিয়ে এসেছেন, তিনি চান প্রত্যন্ত অঞ্চলে যে সকল মেধাবীরা বঞ্চিত অব-’ায় আছেন তাদেরকে তুলে আনতে চান। রবিবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংবর্ধনা এসব কথা বলেন।
জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর উদ্যেশে মন্ত্রী বলেন, তোমরা সবাই মেধাবী, তারা বুঝে তারা জানে তারা আগামী বাংলাদেশকে কেমন দেখতে চায়। তারাই দেশের উজ্জল ভবিষ্যৎ, এই উজ্জল ভবিষ্যতেই পারবে বাংলাদেশকে সমৃদ্ধ করতে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাল মিলিয়ে
সবাইকে ঐক্যবদ্ধ ভাবে চলতে হবে। এদেশে কোনো প্রকার বিশৃঙ্খলাকারীকে প্রশ্চয় দেয়া চলবে না। আমরা চাই বাংলাদেশ উন্নত শিখরে উঠোক এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই তা হউক। এজন্য সকলের সহযোগিতা চান।
বিমানমন্ত্রী বলেন, আমি চাই বিমান শুধু ৩৫টা না, আমাদের ছেলেমেয়েরা যেভাবে উন্নত হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা যেভাবে বিকশিত হচ্ছে, মেধা অনুযায়ী আমি চাই এই দেশে বিমান থাকবে ২০০টিরও বেশি। এসব উড়োজাহাজ দেশে আসতে প্রায় ১০ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে পর্যায়ক্রমে উড়োজাহাজ আসা শুরু হবে এবং ২০৩৬ থেকে ২০৩৭ সাল পর্যন্ত সেগুলো দেশে পৌঁছাবে।
তিনি বলেন, বর্তমানে দেশের বহরে থাকা উড়োজাহাজগুলো একসময় পুরোনো হয়ে যাবে। তখন বিমান পরিবহন ব্যব-’া সচল রাখা এবং ভবিষ্যতের চাহিদা পূরণে নতুন উড়োজাহাজ প্রয়োজন হবে। এ কারণে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে হবে।
বিমান পরিবহন খাতের পাশাপাশি পর্যটনশিল্পের বিকাশে নেত্রকোণার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তাছাও মন্ত্রী বলেন, ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক মানের একটি বিমান বন্দর গড়ে তোলা হবে।
সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, জাকির হোসেন বাবলু, লুৎফুল্লাহেল মাজেদ উপ-ি’ত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ-ি’ত ছিলেন। পরে জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার ২শ কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।