উড্ডয়নের পর বিচ্ছিন্ন চাকা, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৭:২৯ পিএম
উড্ডয়নের পর বিচ্ছিন্ন চাকা, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

বিলম্বের পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার থেকে ঢাকাগামী বিজি ৪৩৬ ফ্লাইটটি নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটির নির্ধারিত সময়সূচিতে কিছুটা বিলম্ব হয়। তবে ফ্লাইটের সব যাত্রী ও ক্রু সদস্য নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন। এ ঘটনায় কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে সংস্থাটি।

ফ্লাইটের বিলম্বের কারণে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপারেশনাল মান বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ অধিদপ্তর থেকে পাঠানো হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে