ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে 'ফ্যামিলি কার্ড কর্মসূচি' বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ২ দিনব্যাপী প্রশিক্ষন শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার আস্কার আলী উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভৃমি) নূরুল হুদা মনিব, উপজেলা সমাজসেবা অফিসার (চলতি) সানজাইল হোসাইন সানি, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোঃ ইসহাক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক একেএম আনসার উদ্দিন, পাগলা থানার ওসি মোঃ আমিনুল ইসলাম, কান্দিপাড়া বাজার কমিটির সভাপতি আসাদুজ্জামান সুজন, গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক প্রমুখ।