বিগত ১৭বছরে তুলনা মুলক উন্নয়ন কম হয়েছে: জেলা প্রশাসক

এফএনএস (রাণীশংকৈল, ঠাকুরগাঁও) : | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:০৮ পিএম
বিগত ১৭বছরে তুলনা মুলক উন্নয়ন কম হয়েছে: জেলা প্রশাসক

ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ হল রুমে ১০অক্টোবর শনিবার উপজেলা প্রশাসনও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক বলেন, আপনাদের এ কাজটা খুব অল্পদিনের কাজ, এ ট্রেনিংটা নেন এরপর কোন একটা ইন্টারভিউতে গেলে সুন্দর করতে পারবেন।

 তিনি আরো বলেন আমি যে কাজটা করব সবচেয়ে আন্তরিকতার সহিত করব তাহলে আমাকে কেউ ঠেকাতে পারবেনা। আমি এ জেলায় এসে দেখেছি ১৭বছরে তুলনা মুলক উন্নয়ন কম হয়েছে, এ এলাকার মানুষ সৌখিন ছিল, প্রাচীনতম মসজিদ মন্দির গুলো দেখলেই বুঝা যায়। এ অঞ্চলে তেমন একটি প্রাকৃতিক দুর্যোগ নেই। এরপরও  ৮০% বিয়ে হয় বাল্য বিবাহ এবং যৌতুকদিয়ে। আত্মহত্যা প্রতিদিনই কম বেশি হচ্ছে এটি চিহ্নিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম (তদন্ত) সমাজ সেবা কর্মকর্তা আব্দুর রহিম।

আপনার জেলার সংবাদ পড়তে