৪-৩ গোলে চ্যাম্পিয়ন ৯ নম্বর ওয়ার্ড

হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৮:০২ পিএম
হিলিতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ৪-৩ গোলে জয়লাভ করে ৯ নম্বর ওয়ার্ড দল চ্যাম্পিয়ন হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।

ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলের খেলোয়াড়েরা জয়ের জন্য লড়াই করেন। শেষ পর্যন্ত ৪-৩ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে ৯ নম্বর ওয়ার্ড দল।

আপনার জেলার সংবাদ পড়তে