দিরাই প্রেসক্লাবের কমিটি, সভাপতি সামছুল সম্পাদক মুজাহিদ

এফএনএস (একে কুদরত পাশা; দিরাই, সুনামগঞ্জ) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৭:৫৭ পিএম
দিরাই প্রেসক্লাবের কমিটি, সভাপতি সামছুল সম্পাদক মুজাহিদ

সুনামগঞ্জের দিরাই প্রেসক্লাবের দুই বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সুনামকণ্ঠের সামছুল ইসলাম সরদার খেজুরকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাক, সবুজ সিলেট ও ট্রাইবুন্যালের দিরাই প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সর্দারকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে প্রেসক্লাবের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইয়াহিয়া চৌধুরী। পরিচালনা করেন সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন জুসেফ।

কমিটির অন্য দায়িত্বশীলরা হলেন সহসভাপতি জাকারিয়া হোসেন জুসেফ (চ্যানেল নাইন টিভি) ও মোহাম্মদ রুহুল আমিন (দৈনিক খবর ও নিউ নেশন); যুগ্ম সম্পাদক সুজন মিয়া (দৈনিক জাগ্রত সিলেট ও আনন্দ টিভি); সহসাধারণ সম্পাদক আবুল ফজল আকাশ (দৈনিক আলোকিত সকাল); অর্থ সম্পাদক সালমান মিয়া (দৈনিক সময়ের আলো ও সিলেট প্রতিদিন); দপ্তর সম্পাদক উমেদ আলী (দৈনিক আজকের বসুন্ধরা) এবং তথ্য ও প্রকাশনা সম্পাদক মুক্তার হোসেন (দৈনিক যায়যায়দিন)।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন অশোক তালুকদার (দৈনিক ঢাকা), শাহজাহান সিরাজ (দিরাইশাল্লার জনস্বার্থে ডটকম) ও জুবের সরদার দিগন্ত (দৈনিক পূণ্যভূমি)। সম্মানিত সদস্যরা হলেন অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান পাভেল (দৈনিক অগ্নিশিখা), মাইদুল ইসলাম সোহাগ (বাংলা টিভি), মোস্তাহার মিয়া (দিরাইশাল্লার জনস্বার্থে ডটকম), জাকির হোসেন জুহান (দৈনিক সকালের সময়), আখতার সাদিক (দৈনিক ভোরের ডাক) ও মোশাররফ হোসেন গনি (দৈনিক অভয়নগর)।

কমিটির উপদেষ্টারা হলেন দিরাই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম, নেসারুল হক খোকন, শাহজাহান চৌধুরী, ইয়াহিয়া চৌধুরী, আল হেলাল, কুদরত পাশা ও মোহাম্মদ আব্দুল বাছির সরদার। সভাপতির বক্তব্যে ইয়াহিয়া চৌধুরী বলেন, ১৯৮৫ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ূম সভাপতি ও হাবিবুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে হাতেগোনা কয়েকজন সাংবাদিককে নিয়ে দিরাই প্রেসক্লাবের যাত্রা শুরু হয়। কালের পরিক্রমায় ঐতিহ্যবাহী এ প্রেসক্লাব আজ বৃহৎ সংগঠনে পরিণত হয়েছে। তিনি প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত হাবিবুর রহমান তালুকদার ও টিপু সুলতানের অবদানের কথা স্মরণ করে বলেন, প্রেসক্লাবের উন্নয়নে তাঁদের শ্রম ও ত্যাগ নেতৃবৃন্দ আজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবেন। প্রবীণ সাংবাদিকদের দেখানো পথে নতুন কমিটির সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে